• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৮, ২০২০, ০৯:৩৫ পূর্বাহ্ণ
ঝালকাঠিতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

মুজিব বর্ষ উপলক্ষে ঝালকাঠিতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার ১১ টায় ঝালকাঠি সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে যুববান্ধব সবুজ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে এ্যালায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভেলপমেন্ট এর আয়োজনে এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। দিনব্যাপী বৃক্ষরোপনের অংশ হিসেবে ঝালকাঠি সরকারি মহিলা কলেজ এবং ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বৃক্ষ রোপন করা হয়। কর্মসূচির আওতায় বহেরা, অর্জুন, বকুল, বেল, আমলকি, কদবেল, জামসহ বিভিন্ন চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ মোঃ জাকির মাহমুদ , ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নীল রতন দত্ত, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ এর হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ নাজিবুল হক, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মলয় হালদার, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রভাষক মোঃ মানিক, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের প্রভাষক মোঃ মোঃ মানিক , বৃক্ষরোপন কর্মসূচির আহ্বায়ক ইনজামুল সাফিন, ইয়ূথ এ্যাকশন সোসাইটির- ইয়াস এর সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন রানা, এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এ্যাম্বসেডর মাহমুদ হাসান, দুরন্ত ফাউন্ডেশন এর সহ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এ্যাম্বসেডর মাহামুদ হাসান, বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশন এর সহ প্রচার সম্পাদক ফাতিমা ফারুকী রিজা, ইয়ূথ এ্যাকশন সোসাইটির- ইয়াস এল ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ফারদিন তালুকদার, ঝালকাঠি ডিবেট ফেডারেশন এর সদস্য ইসরাত জাহান, রাছমিয়া তালুকদার প্রমুখ । ঝালকাঠি সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ মোঃ জাকির মাহমুদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচির বিকল্প নেই, তাই আমাদের সকলের বৃক্ষরোপনে এগিয়ে আসা প্রয়োজন । ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নীল রতন দত্ত বলেন, বৃক্ষরোপন শিক্ষা প্রতিষ্ঠান এর জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ, এরমক উদ্যোগ জলবায়ু বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ্যালায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভেলপমেন্ট এর বৃক্ষরোপন কর্মসূচির আহ্বায়ক ইনজামুল সাফিন বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী এবং জৈব সার, কোকোডাস্ট ইত্যাদি ব্যবহার করে বিজ্ঞানসম্মতভাবে বৃক্ষরোপন করি যাতে পরিবেশেরভারসাম্য রক্ষা করেই চারাগাছ দ্রুত বৃদ্ধি পায়। তিনি আরো বলেন, আমরা বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত রাখব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উন্মুক্ত স্থানে চারা বৃক্ষরোপন করার মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণই আমাদের উদ্দেশ্য । কর্মসূচিতে ইয়ূথ এ্যাকশন সোসাইটি- ইয়াস, বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশন, ৭১’র চেতনা ঝালকাঠি জেলা শাখা, দুরন্ত ফাউন্ডেশন, ঝালকাঠি ডিবেট ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।