• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আইডিইবির ৫০তম গনপ্রকৌশল দিবসে রেলমন্ত্রীকে জাহাজ মডেল উপহার দিল শিপবিল্ডিং পরিবার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৮, ২০২০, ২২:৪২ অপরাহ্ণ
আইডিইবির ৫০তম গনপ্রকৌশল দিবসে রেলমন্ত্রীকে জাহাজ মডেল উপহার দিল শিপবিল্ডিং পরিবার।

সৈয়দ নূর-ই-আলমঃ
আইডিইবি ৫০-তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং গণপ্রকৌশল দিবসে অ্যাসডেব এবং আইডিইবি শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশনের পক্ষে প্রতিনিধিত্ব করেন একদল দক্ষ শিপবিল্ডিং প্রকৌশলীগন।উক্ত আলোচনা সভা এবং মিছিলের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন,বিশেষ অতিথি ছিলেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।বিকেলের সেমিনার এবং এক বছর ব্যাপি কার্যক্রম উদ্বোধন এর প্রধান অতিথি ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান ও বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি এবং বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিবির সম্মানিত প্রেসিডেন্ট এ কে এম হামিদ। শুভেচ্ছা বক্তব্য পেশ করেন আইডিইবির সম্মানিত সাধারণ সম্পাদক শামসুল রহমান ।

“নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি” এই প্রতিপাদ্য সামনে রেখে শুরু হলো আইডিইবির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক বছর ব্যাপী কার্যক্রম।যেখানে ডিপ্লোমা ইন শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারিং একটি গুরুত্বপূর্ণ অংশ।
লক্ষ্য বাস্তবায়নে আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অ্যাসডেব এবং আইডিইবি শিপবিল্ডিং ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।আলোচনা সভা, মিছিল এবং সেমিনারে অংশগ্রহণ করে ডিপ্লোমা ইন শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারগণ আইডিবির সাথে একাত্মতা প্রকাশ করে।আইডিইবি শিপবিল্ডিং ডিপ্লোমাকে আজকে এই অনুষ্ঠানে সম্মানিত করে, অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রীকে শুভেচ্ছা উপহার একটি জাহাজের মডেল দেওয়ার সুযোগ দেয়, যা আমাদের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির জন্য অন্যরকম একটি বিশাল সাফল্য।অনুষ্ঠানের সন্মানিত আহ্বায়ক ডিপ্লোমা প্রকৌশলী ফিরোজ কবির বলেন, নীল অর্থনীতি এনে দিব সমৃদ্ধি বাস্তবায়নের জন্য আমাদের শিপবিল্ডিং প্রকৌশলীগন আইডিইবিতে কাজ করবে।নীল অর্থনীতি বাঁচিয়ে রাখতে হবে শিপবিল্ডিং ইঞ্জিনিয়ার্সদের সুযোগ দিতে হবে।এছাড়া সদস্য সচিব ডিপ্লোমা প্রকৌশলী সামশুল হক বলেন, নীল অর্থনীতিতে যেসকল প্রাকৃতিক সম্পদ রয়েছে তা আহরন করার জন্য দক্ষ প্রকৌশলী দরকার হবে।আমাদের শিপবিল্ডিং ইঞ্জিনিয়ার্সরা দেশের বাহিরে সম্ভবনাময় শিল্প শিপবিল্ডিংকে সমুদ্রে বুকে বাঁচিয়ে রেখেছে।ওশানোগ্রাফিক রিসার্চ নিয়ে আমরা বহিঃবিশ্বে কাজ করছি।নীল অর্থনীতিতে সমৃদ্ধি আনতে হলে শিপবিল্ডিং ইঞ্জিনিয়ার্সদের বিকল্প নেই।এছাড়া যুগ্ম আহ্বায়ক ডিপ্লোমা প্রকৌশলী আদিল সাদ বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য নীল অর্থনীতি তেল, গ্যাস, খনিজ সম্পদ আহরনে আমাদের শিপবিল্ডিং প্রকৌশলীদের বিকল্প নেই।তেল, গ্যাস ইন্ডাস্ট্রিতে আমাদের প্রকৌশলীরা দক্ষতার সাথে কাজ করছে।তারা এই অসম্ভবকে সম্ভব করতে হলে সরকারের অবশ্যই সুযোগ দিতে হবে।এছাড়াও আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিইবি শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশন এর সম্মানিত আহবায়ক ফিরোজ কবির, সদস্য সচিব শামসুল হক ইমন, আল-আমিন,এরশাদ , আদিল সাদ , মাসুম বিল্লাহ , যোবায়েরসহ সকল আইএমটি এবং প্রাইভেট মেরিন থেকে আগত একঝাঁক শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারগণ।