শাহ আলম খান বেনাপোল প্রতিনিধিঃ
যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ সাতক্ষীরা মোড় থেকে ১ হাজার ৪০ কেজি চন্দন কাঠ সহ একটি কভার্ড ভ্যান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
বুধবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় মহাসড়কের সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে (ঢাকা মেট্টো- অ ১৪-০৫৭৩) মিনি কভার্ড ভ্যান সহ এ বিপুল পরিমাণ চন্দন কাঠ জব্দ করা হয়।
বেনাপোল কোম্পানি সদর ক্যাম্পের নায়েক সুবেদার শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা’র নির্দেশে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ সাতক্ষীরা মোড়ে অভিযান চালালে এসময় জরুরি ঔষধ সরবরাহ নামের একটি কভার্ড ভ্যানের ভেতর থাকা ১ হাজার ৪০ কেজি চন্দন কাঠ জব্দ করা হয়। তবে এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চালক ও হেলপার পালিয়ে যায়।
তিনি আরও জানান আগামীকাল জব্দকৃত মালামাল কাস্টমস কোষাগারে জমা করা হবে।