• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উলানিয়া ইউপি নির্বাচনে তৃনমূলের মতামত উপেক্ষা করে হত্যা মামলার আসামীর পক্ষে প্রস্তাব করায় আওয়ামীলীগের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১১, ২০২০, ১৪:৪৮ অপরাহ্ণ
উলানিয়া ইউপি নির্বাচনে তৃনমূলের মতামত উপেক্ষা করে হত্যা মামলার আসামীর পক্ষে প্রস্তাব করায় আওয়ামীলীগের ক্ষোভ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ-
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া (উত্তর ও দক্ষিণ) ইউনিয়ন পরিষদের নির্বাচনে তৃনমূল আওয়ামীলীগের মতামত উপেক্ষা করে হত্যা মামলার আসামীর পক্ষে প্রস্তাব করায় ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উলানিয়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ওয়াদুদ হাওলাদার গণমাধ্যমকে জানান, আগামী ১০ ডিসেম্বর উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ধার্য্য করে গত ০৩ নভেম্বর নির্বাচন কমিশনার তফসিল ঘোষনা করেণ। এই তফসিল ঘোষনার পরেই উলানিয়া ইউনিয়ন উত্তর ও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ বিশেষ বর্ধিত সভার আয়োজন করেণ। বিশেষ বর্ধিত সভায় তৃনমূল আওয়ামীলীগ নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে উত্তর উলানিয়া ইউনিয়নে নুরুল ইসলাম চৌধুরী মিঠু, ইয়াছিন রাজু ও ওয়াদুদ হাওলাদার এর নাম এবং দক্ষিণ উলানিয়া ইউনিয়নে হাবিবুর রহমান লিটন, দেলোয়ার হোসেন হাওলাদার ও নাছির উদ্দিন চুন্নুর নাম প্রস্তাব করে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে জমা দেন। মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন খান জানান, ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় তৃনমূল আওয়ামীলীগের মতামতের ভিত্তিতে উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের প্রস্তাবিত নামের তালিকা আমাদের কাছে জমা দেওয়া হলে আমরা তা স্বাক্ষর করে বরিশাল জেলা আওয়ামীলীগের কাছে জমা দিয়েছি। জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ তৃনমূলের মতামত উপেক্ষা করে অন্যকাহারো নাম অথবা কোন হত্যা মামলার আসামীকে অন্তর্ভূক্ত করে কেন্দ্রে জমা দিয়েছি কিনা তা আমার জানা নাই। তবে উলানিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান, তৃনমূল আওয়ামীলীগ নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উলানিয়া উত্তর ইউনিয়নে হত্যা মামলার আসামি নুরুল ইসলাম জামাল মোল্লা, মিজানুর রহমান লালু হাওলাদার, আবদুল খালেক হাওলাদার ও দক্ষিণ উলানিয়া ইউনিয়নে কাজী আবদুল হালিম চৌধুরী মিলন, সৈয়দ কামাল হোসেন ও আমিরুল ইসলাম বেলাল মোল্লার নাম প্রস্তাব করেছে। এতে ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন নির্বাচনে যদি তৃণমূল আওয়ামী লীগের মতামত উপেক্ষা করে অন্যকাউকে মনোনয়ন দেওয়া হয় তাহলে বিক্ষোভ কর্মসূচী সহ প্রতিহত করার ঘোষনা দেন তারা।