শাহ আলম খান বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শার গোড়পাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ৩০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আসামী মুস্তাফির রহমান (৪৫) সে শার্শশা থানাধীন মৃত্যু ইজ্জত আলীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে গোড়পাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোহাম্মদ এজাজুর রহমান (এজাজ) সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শার গোড়পাড়া শুকুর আলীর বাড়ীর সামনে পাকারাস্তার উপর অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা সহ মুস্তাফির নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য বারো লক্ষ টাকা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম বলেন- সার্কেল এসপি জুয়েল ইমরান সারের নির্দেশে শার্শা যে মাদক ও চোরাচালান মুক্ত অভিযান অব্যাহত রয়েছে তারই ধারাবাহিকতায় এই অভিযান। ৩০ কেজি গাঁজা সহ আটক মুস্তাফির রহমান এর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।