• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মশিউর রহমান মিন্টুর মৃত্যুতে রাশেদ খান মেনন’র শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২০, ০৯:৪২ পূর্বাহ্ণ
মশিউর রহমান মিন্টুর মৃত্যুতে রাশেদ খান মেনন’র শোক

বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,১৪ দলের বরিশালের অন্যতম নেতা জনাব মশিউর রহমান মিন্টুর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি এবং ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি নজরুল হক নীলু, সাধারণ সম্পাদক টিপু সুলতান,জেলা নেতা মোজাম্মেল হক ফিরোজ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রী বরিশাল মহানগর সভাপতি শামিল শাহরোখ তমাল,জেলা সভাপতি মিন্টু দে।