• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় প্রখ্যাত ইসলামী দার্শনিক কায়েদ সাহেব (রাঃ)’র ১২তম ওফাত দিবস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০, ০৬:৫৯ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় প্রখ্যাত ইসলামী দার্শনিক কায়েদ সাহেব (রাঃ)’র ১২তম ওফাত দিবস

বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় প্রখ্যাত ইসলামী দার্শনিক ও অলি হযরত মাওলানা মো.আযীযুর রহমান নেছারাবাদী কায়েদ সাহেব (রাঃ)’র ১২তম ওফাত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বাদ জোহর মুহাম্মদ জামাল হোসাইন নেছারাবাদীর উদ্যোগে বানারীপাড়া পৌর শহরের ৮নং ওয়ার্ডের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুছলিহীন কমিটির সভাপতি ও বানারীপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রভাষক এমাম হোসেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান, সাবেক কাউন্সিলর রেজাউর রহমান হিরন, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, পৌর মুছলিহীন কমিটির সভাপতি সৈয়দ সিরাজুল ইসলাম মিঠু, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ এনামুল কবির প্রমুখ। ##