• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০, ০৭:০০ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক সভা

বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় রূপান্তরের উদ্যোগে ‘অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে কার্যকরী যোগাযোগ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বানারীপাড়া বিআরডিবি মিলনায়তনে রূপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর আয়োজিত উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল হাসান, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা প্রমুখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী, জেলা প্রোগ্রাম সমন্বয়কারী আতাবুর রহমান টিপু, উপজেলা সমন্বয়কারী বিলকিস খানম প্রমুখ।