দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
শুক্রবার মিরপুরে একটি চাইনিজ রেষ্টুরেন্টে দুমকি উপজেলার ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে “দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিতে কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে প্রকৌশলী মোঃ কামাল হোসেন, সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম খোকন,সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন,সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ নুরুল হুদা ও প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, সহ সাংগঠনিক প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান( রিমন) দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রকৌশলী মোঃ সাজেদুল ইসলাম সাকিব কে নির্বাচিত ঘোষনা করা হয়।
সভায় ৩১সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদগুলি আলোচনা সাপেক্ষে আগামি ৩০দিনের মধ্যে নির্বাচিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রকৌশলী মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ২৫ জন সদস্য সংগঠনের লক্ষ্য,উদ্দেশ্য ও সাংগঠনিক কাঠামো নিয়ে নিজ নিজ বক্তব্য প্রদান করেন। সভাপতি তার সমাপনি বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে দুমকি উপজেলার সকল ইঞ্জিনিয়ার ভাইদের এই সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।