• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে ৪৬০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২০, ১৫:৩৩ অপরাহ্ণ
দুমকিতে ৪৬০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

দুমকি প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে ৪৬০পিস ইয়াবাসহ সজল চ্যাটার্জি (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাগলা বিশ^বিদ্যালয় স্কয়ার এলাকা থেকে এসআই সঞ্জীব কুমার সরকার ও এসআই কামরুল ইসলামের নেতৃত্বে দুমকি থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করার পর তার দেহ তল্লাসী করে ৪৬০পিস ইয়াবা উদ্ধার হয়। ধৃত মাদক ব্যবসায়ি সজল সরকার বরগুনা জেলার আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা বলে জিজ্ঞাসাবাদে জানায়। তার পিতার নাম শম্ভুনাথ চ্যাটার্জি।
এসআই সঞ্জীব কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাগলার বিশ^বিদ্যালয় স্কায়ার এলাকায় চেকপোষ্ট বসিয়ে সন্দেহভাজন ভাড়াটে মোটরসাইকেল আরোহী সজল চ্যাটার্জীকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, বরিশাল থেকে ভাড়াটে মোটর সাইকেলে ইয়াবার চালানটি আমতলী যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পাগলায় চেকপোষ্ট বসানো হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীণ আছে। গ্রেফতারকৃত আসামীকে নিয়মিত মামলায় রবিবার সকালে কোর্টে সোপর্দ্দ করা হবে।
#