• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কমরেড সফিউদ্দীন আহমেদ এর মৃত্যুতে বরিশাল ওয়ার্কার্স পার্টির শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২০, ০৯:৫০ পূর্বাহ্ণ
কমরেড সফিউদ্দীন আহমেদ এর  মৃত্যুতে বরিশাল ওয়ার্কার্স  পার্টির শোক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রাক্তন পলিটব্যুরো সদস্য, বিশিষ্ট শ্রমিক নেতা কমরেড সফিউদ্দীন আহমেদ এর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি নজরুল হক নীলু, সাধারণ সম্পাদক টিপু সুলতান,জেলা নেতা মোজাম্মেল হক ফিরোজ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রী বরিশাল মহানগর সভাপতি শামিল শাহরোখ তমাল,জেলা সভাপতি মিন্টু দে।