শাহ আলম খান, বেনাপোলঃ জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটির কার্যালয়ে সময় টিভি ও আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আজিজুল হক এর ৪৩ তম জন্মদিন পালিত হয়েছে।
আজ রবিবার (১৫ নভেম্বর) রাত ৮ টার সময় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে সংস্থার সকল সাংবাদিকদের উপস্থিতিতে জন্মদিন অনুষ্ঠানটি পালিত হয়।
এসময় সাংবাদিক আজিজুলের আগামীদিনের পথ চলা আরো গতিময় ও সাফল্যময় কামনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকবৃন্দ।