সাইফুল ইসলাম,বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি ঃ কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক (১নং)হলেন বাবুগঞ্জের কৃতি সন্তান এম সাইফুল আলম। শনিবার এ সংবাদ তার জন্মস্থান বাবুগঞ্জে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস দেখা গেছে। শুভেচ্ছা অভিনন্দন বার্তায় সামাজিক মাধ্যমে ছেঁয়ে গেছে। বর্তমানে এম সাইফুল আলম সংযুক্ত আর আমিরাতে ব্যবসায়ী কাজে অবস্থান করছেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে গত শনিবার। গেল বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠনের প্রায় এক বছর পর শনিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হল। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গত শনিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন। এ কমিটিতে বাবুগঞ্জের কৃতি সন্তান এম সাইফুল আলম সহ-সম্পাদক (১ নং) পদে মনোনিত হন। উল্লেখ্য এর আগেও তিনি সহ-সম্পাদক হিসেবে সুনামের সাথে দলীয় দায়িত্ব কর্মকান্ড অত্যান্ত দক্ষতার সাথে পালন করায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন দক্ষ নেতা হিসেবে পূণরায় তিনি এ পদে স্থান পান।
এম সাইফুল আলম বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের হাজী মোহাম্মদ হোসেন মোল্লার কনিষ্ঠ পুত্র। স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতি শুরু করেন এম সাইফুল আলম। সরকারী বাংলা কলেজ ছাত্রলীগ নেতা ছিলেন। পরে আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে জড়িয়ে পরেন।
এম সাইফুল আলম বহুমূখী প্রতিভার অধিকারী-একদিকে সফল রাজনীতিবিদ অন্যদিকে সফল ব্যবসায়ী, অত্যান্ত বিণয়ী ও পরোপকারী সাইফুল আলম সততা ও নিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন একজন দক্ষ ব্যবসায়ী, সমাজ সেবক এবং আদর্শিক রাজনীতিবিদ হিসেবে। তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত সান সিটি গ্রুপ অব কম্পানির দুবাই ও কাতারে ব্যাপক সুনামের সাথে দীর্ঘদিন ব্যবসা করে আসছেন। বাবুগঞ্জের সন্তান এম সাইফুল আলম রাজনীতির পাশাপাশি অসহায়দের সাহায্যের হাত বাড়িতে দিতে এবং অসহায় মানুষের কল্যাণে তিনি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ সরকারের সমাজকল্যান মন্ত্রাণালয় অনুমোদিত সমাজসেবা মূলক প্রতিষ্ঠান ইউনাইটেড ওয়েল ফেয়ার অর্গানাইজেশন। সমাজ সেবার মহান ব্রত নিয়ে নিজ গ্রামে নিজ অর্থে প্রতিষ্ঠা করেছেন জামে মসজিদ, গরীব দুঃখীদের সাহায্যে তার হাত রেখেছেন খোলা। একজন দক্ষ রাজনৈতিক নেতা ও সমাজ সেব হিসেবে এলাকায় রয়েছে তার ব্যাপক সুনাম।
এক প্রশ্নের জবাবে এম সাইফুল আলম জানান, কোন কিছু পাওয়ার জন্য রাজনীতি করিনা, আমার পরিবারের সবাই কোনো না কোনো ভাবে আওয়ামী রাজনীতির সাথে থেকে জনসেবায় যুক্ত। আমরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। দেশের মানুষের কল্যানে তথা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজনীতি করছি। ইতিপূর্বেও দলের জন্য নিবেদিত ছিলাম,আগামীতেও থাকবো। যুবলীগের যে মহান দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা পালনে তিনি সর্বদা সতেষ্ট থাকবনে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি কেন্দ্রীয় যুবলীগের সভাপতি,সম্পাদকসহ সকল নেতাকর্মীদের এবং বাবুগঞ্জের আওয়ামীলীগ,যুবলীগসহ সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
##################################
বার্তা প্রেরক সাইফুল ইসলাম বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি,তারিখঃ ১৫/১১/২০২০ ইং
মোবাইল নং ঃ ০১৭১৫৯৫১৭৮৩