রাজধানীর দক্ষিণখান থানায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ আজিজুর রহমান ওরফে আজিজ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, রোববার (১৫ নভেম্বর) মধ্যরাতে দক্ষিণখান থানার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দক্ষিণখান থানা পুলিশ।
গ্রেফতার আজিজের বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি