• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কমিশন বানিজ্য নিয়ে মেডিকেলে পাল্টাপাল্টি হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২০, ১৪:১৫ অপরাহ্ণ
কমিশন বানিজ্য নিয়ে মেডিকেলে পাল্টাপাল্টি হামলা

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডায়াগনস্টিকের কমিশন বাণিজ্য নিয়ে হাসপাতালের এমএলএসএস ও ডায়াগনস্টিকের মার্কেটিং প্রতিনিধির পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গতকাল সকাল ১০টায় ও দুপুর ৩টায় হাসপাতালের গেট ও ৪র্থ শ্রেণীর কোয়াটারের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলো এমএলএসএস মনির ও ইসলামিয়া জিডিটাল ডায়াগনস্টিকের মার্কেটিং প্রতিনিধি সবুজ। তবে মনির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টায় হাসপাতালের মাঝের গেট সংলগ্ন এলাকায় ডায়াগনস্টিকের কমিশন বাণিজ্য নিয়ে হাসপাতালের এমএলএসএস মনির ও ডায়াগনস্টিকের মার্কেটিং প্রতিনিধি সবুজের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মনির অতর্কিতভাবে হামলা চালিয়ে সবুজকে আহত করে। ঘটনার পর দুপুর ৩টায় মনিরকে ৪র্থ শ্রেণীর কোয়াটারের সামনে পেয়ে সবুজসহ কয়েকজন তাবে গণধোলাই দেয়। স্থানীয়রা মনিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।