শাহ আলম খান, বেনাপোলঃ দৈনিক বেনাপোল পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার যশোর জেলা সভাপতি মোঃ শাহাবুদ্দিন গোলদারের সহধর্মিণী মরহুমা পারভিনা বেগম এর অকাল মুত্যুতে আজ সোমবার সকাল ১১ টার সময় জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলার বেনাপোল কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংস্থার সভাপতি আলহাজ্ব এইচ এম আবুল বাশার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মারুফ এর পরিচালনায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার যশোর জেলা কমিটির সভাপতি শাহাবুদ্দিন গোলদার, সংস্থার শার্শা উপজেলার সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদ্বীন বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক নয়ন হালদার, অর্থ বিষায়ক সম্পাদক শাহ আলম খান, প্রচার সম্পাদক বাবুল হোসেন, বায়েজীদ হোসেন, ইমরান প্রমুখ।
এসময় সংস্থার উপজেলা সভাপতি বলেন, মরহুমার এ অকাল মৃত্যু খুবই কষ্টদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমাকে জান্নাতবাসী করুক।
দৈনিক বেনাপোল পত্রিকার নির্বাহী সম্পাদক মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
উল্লেখ্য গত ৮ নভেম্বর রাতে ব্রেন স্ট্রোক করলে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা আরো অবনতির দিকে গেলে দ্রুত ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তিকরা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৬ টার সময় তিনি মৃত্যু বরণ করেন।