• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২০, ১২:২৫ অপরাহ্ণ
বাবুগঞ্জে বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ চলমান করোনা ভাইরাসের আগ্রাসনে বিপর্যস্ত সাধারন মানুষের জনজীবন। এ উপলক্ষে বাবুগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নের অসহায়, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই নগদ অর্থ প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি সংস্থা সেইন্ট বাংলাদেশের বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এফসিডিও এর অর্থায়নে অর্থ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান । আরো উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরোয়ার মাহমুদ, সেইন্ট বাংলাদেশের ডাইরেক্টর কাজী জাহাঙ্গীর কবির প্রমুখ। আর্থিক সহায়তা অনুদান হিসেবে বাবুগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নের অসহায় বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ৩ কিস্তিতে ২৬১ জনকে জন প্রতি ৭৫০০ টাকা করে প্রদান করা হয়।