• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে ৯ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ হোটেল ম্যানেজার আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২০, ০২:০৯ পূর্বাহ্ণ
দুমকিতে ৯ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ হোটেল ম্যানেজার আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে ৯ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ মোঃ রাকিবুল ইসলাম (২৮) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পাগলা বিশ^বিদ্যালয় স্কয়ার এলাকা থেকে (ওসি) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে এসআই সঞ্জীব কুমার সরকারসহ দুমকি থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করার পর তার দেহ তল্লাসী করে সাথে থাকা ব্যাগ থেকে ৯ হাজার ৬শ’ পিস ইয়াবা উদ্ধার হয়। ধৃত রাকিবুল ঢাকার একটি হোটেলে ম্যানেজার পদে চাকরি করেন তিনি পটুয়াখালী সদর থানার খান ভিলা ওয়াটার ওয়ার্কস রোড এর বাসিন্দা মোঃ খলিলুর রহমানের ছেলে।
এসআই সঞ্জীব কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাগলার বিশ^বিদ্যালয় স্কায়ার এলাকায় চেকপোষ্ট বসিয়ে সন্দেহভাজন মোটরসাইকেসহ রাকিবকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, ঢাকা থেকে পার্সোনাল মোটর সাইকেলে ইয়াবার চালানটি পটুয়াখালী যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পাগলায় চেকপোষ্ট বসানো হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীণ আছে। গ্রেফতারকৃত আসামীকে নিয়মিত মামলায় রবিবার সকালে কোর্টে সোপর্দ্দ করা হবে।