• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যত ঝঞ্জাট ডিসিঘাট সড়ককে কেন্দ্র করে!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২০, ০৯:৩৬ পূর্বাহ্ণ
যত ঝঞ্জাট ডিসিঘাট  সড়ককে কেন্দ্র করে!
  • আবু তালহা রিমন

বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ একটি সড়কের নাম বান্দ রোড ডিসি ঘাট। ভোলার যাত্রীদের এই সড়ক ব্যবহার করতে হয়। এমনকি বরিশাল জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জেলার বিভিন্ন উপজেলা ও ভোলা যেতে এই সড়ক ব্যবহার করেন। কিন্তু যত ঝঞ্জাট এই সড়ককে কেন্দ্র করে। দুই পাশে মটর সাইকেল মেরামতের দোকান। যার কারণে সড়কের দুই পাশ মটর সাইকেল পার্কিং করা থাকছে। পাশাপাশি ডিসি ঘাটের লাগোয়া বরিশাল নগরীর একমাত্র পাইকারী সজ্বির মার্কেট থাকায় ট্রাক, মিনি ট্রাক, মাহিন্দ্রা, অটো রিকশা, ভ্যান যাচ্ছে তাইভাবে ফেলে রাখা হয়। যার কারণে যানজট লেগেই থাকে এই সড়কটিতে।
মঙ্গলবার সরেজমিনে দেখাগেছে, বান্দরোড থেকে ডিসির ঘাট পর্যন্ত অবৈধ ভাবে পার্ক করা আছে আলফা, হুন্ডা ও রিক্সা। এছাড়াও আছে রাস্তার মুখ থেকে সাড়িবদ্ধ ভাবে একাধিক চা সিঙ্গারার দোকান। অবৈধ ভাবে গাড়ী রাখায় যান চলাচলের পথ সরু হয়ে গেছে। খালি অংশ দিয়ে একটি গাড়ী চলাচল করতে পারে। ঐ সড়কের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, আমি বলতে গেলে গাড়ীর ড্রাইভাররা বিভিন্ন অজুহাত দেখায়। খেয়াল খুশি মত যে কোন গাড়ী এসে হঠাৎ রাস্তার ওপর দাড়িয়ে যায়। ফলে এই পথে চলাচলকারীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়।
বিএমপি ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার মোঃ জাকির হোসেন মজুমদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এর দ্রæত আইনগত ব্যবস্থা নিব। সোহাগ হোসেন নামে এক পথচারি বলেন দীর্ঘদিন থেকে এই সড়কে অবৈধ ভাবে আলফা রিক্সা ও হুন্ডা যাচ্ছেতাই ভাবে পার্ক করছে। এ কারনে যানজটের সৃষ্টি হচ্ছে। ট্রাফিক পুলিশই একমাত্র এর ব্যবস্থা নিতে পারে।