• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৩০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২০, ০২:৩৯ পূর্বাহ্ণ
৩০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ফেনীতে ৩০টি স্বর্ণের বারসহ নুরুল ইসলাম নামের এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর প্রবেশপথ রামপুর থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামপুর রাস্তার মাথায় চট্টগ্রামমুখী লাইনে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালানো হয়।
এ সময় চট্টগ্রাম থেকে আসা ফেনী প্রবেশমুখী একটি প্রাইভেটকার (চট্ট-মেট্রো-খ ১১-২০৪৫) তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একশ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য দুই কোটি ১০ লাখ টাকা।

এ ঘটনায় চালক মো. নুরুল ইসলামকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামালসহ নুরুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।