সৈয়দ নূর-ই-আলমঃ
বাংলা ট্রিবিউন এর সিনিয়র ক্রাইম রির্পোটার মো. আমানুর রহমান রনি’র বাবা ,খাদ্য বিভাগের অবসরপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বেতাগীর কেওরাবুনিয়া গ্রামের বাসিন্দা মো. শাহজাহান সিকদার ১৮ নভেম্বর রোজ বুধবার (ভোর রাতে) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত সমস্যায় চিকিৎসাধীণ অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহী ……রাজিউন) তিনি একপুত্র,তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। বুধবার সকাল ৯ টায় বেতাগীর পালকান্দা ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার রূহের মাগফিরাত কামনা সহ পরিবারের প্রতি গভির শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহম্মেদ ও সম্পাদক জুলফিকার রাসেল, বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মাকসুদুর রহমান ফোরকান সহ রাজনৈতিক নেতৃবিন্দ।