• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও ৭ জনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২০, ২১:৪৮ অপরাহ্ণ
বেতাগীতে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও ৭ জনের জরিমানা

সৈয়দ নূর-ই-আলমঃ

বেতাগীতে স্বাস্থ্য বিধি মানাতে মাস্ক না পরার অপরাধে ৭ জন পথচারীকে ১৪ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) ফারহানা ইয়াসমিন পৌর শহরের বিভিন্ন সড়কে ও জনগুরুত্বপূর্ণস্থানে এ অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী মো. সুহৃদ সালেহীন জানান,‘ করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধের লক্ষে মাস্ক পরায় স্থানীয় মানুষের মাঝে সচেতনতা বাড়তে এ অভিযান পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়। আগামীতে এ কর্মসূচি আরও জোড়ালো করা হবে।’