বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ বাবুগঞ্জের কৃতি সন্তান,এক্সেলসিয়র গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম.এ কালাম’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী,বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক। দানবীর আলহাজ্ব এম এ কালাম বৃহস্পতিবার ১৯ অক্টোবর রাত ১ টা ৩০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিলাহি অইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৭৬ বছর। তিনি দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সরের আক্রান্ত ছিলেন। এম এ কালামের মৃত্যুতে বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান এক শোকবার্তায় দেশের অর্থনীতিতে মরহুমের অবদানের কথা স্মরণ করেছেন। শোকবার্তায় আতিকুরর রহমান দেশের অর্থনীতিতে ও বাবুগঞ্জ উপজেলাবাসীর জন্য শিল্পপতি এম এ কালামের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য এম এ কালাম ১৯৭২ সালে এক্সেলসিয়র ট্রেডিং কর্পোরেশন লিমিটেড’র প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি নিরসল পরিশ্রমে,এক্সেলসিয়র সুজ,বেঙ্গল বিস্কুট,কেমিকো ফার্মাসহ ৮টির অধিক উৎপাদনমূখী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠানে বাবুগঞ্জসহ দেশের প্রায় ৫ হাজার লোক কর্মরত আছেন। ব্যবসার পাশাপাশি তিনি সমাজ সেবামূলক বিভিন্ন কর্মকান্ডে যুক্ত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার অবদান অতুলনীয়। তিনি বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ব্যক্তি উদ্যোগে বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের কেন্দ্রীয় শহিদ মিনার এবং বাবুগঞ্জ কলেজের একাডেমিক ভবন নির্মান করেন। তিনি বাবুগঞ্জে কর্মরত সংবাদকর্মীদের পেশাগত সংগঠন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অন্যতম দাতা সদস্য ছিলেন ,তিনি ঢাকাস্থ বাবুগঞ্জ থানা সমিতি’র উপদেষ্টা। ব্যক্তিজীবনে তিনি এক পুত্র সন্তানের জনক(এম এ আসওয়াদ) তার প্রতিষ্ঠিত ব্যবসা পরিচালনা করছেন। এ এ কালাম ব্যক্তিজীবনে কোমল হৃদয়ের অধিকারী ও নিরহংকারী ছিলেন।