আজ বিশ্ব শিশু দিবস। প্রত্যেকটি শিশু চায় এইটু বিনোদন, এইটু মজা,এইটু আনন্দ । বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। এখানে বাস ১৬ কোটি মানুষের। এ বিশাল জনগোষ্ঠীর ৪০ শতাংশ, অতএব ৬ কোটিরও বেশি শিশু।
বাংলাদেশে শিশু শ্রম সহ পথ শিশুর সংখ্যা ৮০ লাখের বেশি।
তাদের পাশে বিভিন্ন এনজিও থাকলেও, থাকছে না কোনো বড় ব্যক্তিরা। হয়তো ছোট খাটে কেউ কেউ তাদের খবর রাখে। ঠিক তেমনই একজনই হলো বরিশালের শাহরিয়ার ফাহিম নামক এক যুবক।
তার বয়স ১৯, এর ভিতর ১১ বছর কেটেছে তার সেচ্ছাসেবক হিসাবে, মানুষের কাজে নিজেকে নিয়োজিত রেখেছে সে। তার এই ১১ বছরের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে সে জানায়, “আমি ক্লাস ৩ তে যখন পড়ি, তখন থেকে সেচ্ছাসেবক হিসাবে নিজেকে নিয়োজিত রাখি। তখন হয়তো সব না বুজলেও, পরে বুঝতে পারি আমি এই সমাজের একটি অংশ, আমার এই সমাজের জন্য কিছু করা দরকার।” তিনি আরো জানান, তিনি নিজে শিশু হয়েও শিশুদের নিয়ে কাজ করে যান। এমনকি নিজের অবসর সময়ে হয়তো চলে যান পথশিশুদের সাথে, কিছুটা আনন্দ দিতে।
শাহরিয়ার ফাহিম তিনি শিশু,জলবায়ু ও যুবদের নিয়ে কাজ করার লক্ষ্যে একটি সংগঠন গঠন করে, “ইয়ুথ ফোরাম ফর সোশাল জাস্টিস”। বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। সংগঠন ইতি মধ্যে শিশুদের নিয়ে বেশ কিছু কাজ করছে।