আবু তালহা রিমন ।। অটিজম সাপোর্ট এসোসিয়েশন অব বাংলাদেশ বরিশাল শাখা র কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল অটিজম স্কুলের শিক্ষক ও শিক্ষীকাবৃন্দ। গতকাল শুক্রবার নগরীর ভাটিখানা সাহাপাড়া রোড অটিজম স্কুল প্রাঙ্গনে নব নির্বাচিত কমিটির সভাপতি অরুণ কুমার ঘোষের হাতে ফুলের তোরণ দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওই স্কুলের শিক্ষক শিক্ষীকা বৃন্দ। গত ৩ অক্টোবর অটিজম সাপোর্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এর ২১ তম কার্যনির্বাহী পরিষদে সভার সিদ্ধান্ত মোতাবেক ১৩ সদস্যের এ কমিটি অনুমোদন দেয়া হয়। ১৩ সদস্য কমিটির সভাপতি হলেন নগরীর সদর রোড হাবিব মেডিকেল ফার্মিসির সত্বাধিকারি, সমাজসেবক অরুণ কুমার ঘোষ। সহসভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম সেন্টু,সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, কোষাধ্যক্ষ সিথী সাহা,সাংগঠনিক সম্পাদক এ কে এম নুরুল আহসান, স্বাস্থ্য সম্পাদক শ্যম সুন্দর সাহা,শিক্ষা সম্পাদক ইমন,কল্যান ও পুনর্বাসন সম্পাদক আসাদুজ্জামান হিরা,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিদুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আবু তালহা রিমন, কার্যকরি সদস্য মোঃ আবদুর রাজ্জাক ও কর্যকরি সদস্য তাসলিমা বেগম।