• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশন এর আয়োজনে বিভাগীয় বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২০, ১৫:১৮ অপরাহ্ণ
বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশন এর আয়োজনে বিভাগীয় বিতর্ক

বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশন এর আয়োজনে ৮ম বারের মত অনুষ্ঠিত হল বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা। ৮ টি কলেজ ও ৬ টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা এই যুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে। ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে কলেজ পর্যায়ে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চ্যাম্পিয়ন এবং বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ রানার আপ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

বিডিএ’র চেয়ারম্যান জাহিদ হাসান শওকত এর সভাপতিত্বে এবং মহাসচিব মোঃ মেহেদী হাসান শুভ’র সঞ্চালনায় সংগঠনের প্রধান উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব এডভোকেট এস. এম. ইকবাল, উপদেষ্টা শাহ সাজেদা, ইউজিভি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: লোকমান খান বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকা’র সহকারি পরিচালক মো: নুরুজ্জামান, বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মিশাল বির সলিম, লজিক- একটি বিতর্ক ক্লাব এর সাধারণ সম্পাদক ইনজামুল সাফিন প্রমুখ উপস্থিত ছিলেন ।