সাইফুল ইসলাম,বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি ঃ বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুব সংহতির ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। ২১ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জাতীয় যুব সংহতির কমিটির অনুমোদন করেন। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর হাতকে শক্তিশালী করণের লক্ষে উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ আতাউর রহমান’র নির্দেশক্রমে রহমতপুর ইউনিয়ন যুব সংহতির আহবায়ক মোঃ মাসুম হোসেন ও সদস্য সচিব মোঃ জিয়াউল হক এ কমিটির অনুমোদন প্রদান করেন। রহমতপু ইউনিয়নের লোহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সম্মেলনের মাধ্যমে মোঃ মোফাক্কর হোসেন আজাদকে সভাপতি ও মোঃ আবু তালেব কে সিনিয়র সহ-সভাপতি, মোঃ সজিব হাওলাদারকে সাধারণ সম্পাদক ও মোঃ আজাদ হোসেনকে যুগ্ন সাধারন সম্পাদক,মোঃ মিঠু হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানার সঞ্চালনায় ও রহমপুর ইউনিয়ন যুব সংহতির আহবায়ক মোঃ মাসুম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ওমর ফারুক বাবুল আকন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কবির,রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, জাতীয় পার্টির নেতা আব্দুল লতিফ, যুব সংহতির নেতা মোঃ ফিরোজ কিবরিয়া, মোঃ শামিম হোসেন , মোঃ আল আমিন,মোঃ কামাল হোসেন, ছাত্র সমাজের উপজেলা যুগ্ন আহবায়ক মোঃ আসিফ হোসেন প্রমূখ। এদিকে সম্মেলন উপলক্ষে যুব সংহতির নেতা মোঃ ফিরোজ কিবরিয়া ও শামিম হোসেন এর নেতৃত্বে গোলাম কিবরিয়া শ্লোগানে ২ শতাধিক নেতাকর্মীদের সমন্বয়ে এক বিশাল মিছিল বের হয়।
####################################
বার্তা প্রেরক,সাইফুল ইসলাম,বাবুগঞ্জ,০১৭১৫৯৫১৭৮৩