• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি’র আয়োজনে ময়মনসিংহে বৃক্ষরোপন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২০, ০৩:৪৪ পূর্বাহ্ণ
এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি’র আয়োজনে ময়মনসিংহে বৃক্ষরোপন কর্মসূচি

এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি’র আয়োজনে ময়মনসিংহে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। আজ রোববার ৯.০০টায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইনজামুল সাফিন ভার্চুয়াললি উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি ময়মনসিংহ বিভাগীয় কোর্ডিনেটর মোঃ হাসিবুল ইসলাম, মোহাম্মদ হৃদয় হাসান, আবু সাঈদ, হাফিজুর রহমান, আরিফুর রহমান বাবলু প্রমুখ। এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইনজামুল সাফিন বলেন, বৃক্ষ রোপন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যাবশ্যক একটি কাজ। এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি ময়মনসিংহ বিভাগীয় কোর্ডিনেটর মোঃ হাসিবুল ইসলাম বলেন, আমরা দেশ্যব্যাপী বৃক্ষরোপনের অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলায় বৃক্ষরোপন কর্মসূচি সম্প্রসারিত করব।