• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সাংবাদিকদের নিরাপত্তা ও ডিজিটালাইজ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২০, ০৪:২২ পূর্বাহ্ণ
বরিশালে সাংবাদিকদের নিরাপত্তা ও ডিজিটালাইজ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
বরিশালে শুরু হয়েছে ২ দিন ব্যাপী ডিজিটালাইজ ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ। বোববার সকালে নিউজ নেটওয়াক ও ইন্টার নিউজের আয়োজনে নগরীর বিডিএস মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সাংবাদিক সাইফুর রহমান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ নেটওয়াক এর কান্ট্রি ডিরেক্টর মইনউদ্দিন আহমেদ ও ইন্টার নিউজের সিইও শহিদুজ্জামান। অনুষ্ঠানে বক্তরা বলেন, আমরা দিনে দিনে ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। আমরা এখন প্রায় সব সময়ই ডিজিটাল কর্মকান্ড করে থাকি। আমরা যেসব পত্রিকাকে আইকন হিসেবে দেখি তারা সবাই কিন্তু ডিজিটালাইজ হয়ে গেছে।
প্রশিক্ষণ পরিচালনা করেন এইচএম আলাউদ্দিন ও মো. নুরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ও মৌসুমী সাহা।
প্রশিক্ষণে বরিশালের বিভিন্ন মিডিয়ায় ৩০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।