• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে ইয়াবা সহ মাদক ব‍্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২০, ০৯:০৭ পূর্বাহ্ণ
নলছিটিতে ইয়াবা সহ মাদক ব‍্যবসায়ী আটক

নলছিটি প্রতিনিধি: ঝালকা‌ঠি জেলার নলছি‌টি থানাধীন প‌শ্চিম কামদেপপুর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।
আটকের সময় তার কাছ থেকে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সোমবার (২৩ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮।
এর আগে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল ওই অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক মো. শাহাদাৎ মোল্লা (৩৫) ঝালকা‌ঠি জেলার নল‌ছিটি থানা এলাকার মৃত ম‌তিউর রহমান মোল্লার ছে‌লে।
এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. নূর ইসলাম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন