• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে আল- ফাতাহ্ জামে মসজিদের নামের বিদেশী সংস্থার বরাদ্দ অন্য মসজিদে নেয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২০, ১৩:৩১ অপরাহ্ণ
নলছিটিতে আল- ফাতাহ্ জামে মসজিদের নামের বিদেশী সংস্থার বরাদ্দ অন্য মসজিদে নেয়ার চেষ্টা

নলছিটি প্রতিনিধি!!
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে একটি বিদেশী সংস্থার মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর এলাকার মুসল্লিগণ অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়,মসজিদটি দপদপিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম গোহালকাঠি গ্রামে ১৯৭০ সালে কামেল মাওলানা জৌনপুরী হুজুরের নামে খান বাড়ির সামনে মসজিদটি নির্মিত হয়। ওই মসজিদটিতে এলাকার সকল শ্রেণী-পেশার মানুষ দীর্ঘদিন যাবত নামাজ আদায় করে আসছেন।
সম্প্রীতি মসজিদটি পুনঃনির্মাণের লক্ষ্যে বিদেশী সংস্থার মাধ্যমে প্রস্তাব আসে। খবর শুনে পশ্চিম গোহালকাঠি মল্লিক বাড়ির লোকজন ব্যক্তিগত মনোমালিন্যের জের ধরে ভিন্ন পন্থায় পুরনো মসজিদটি পুনঃনির্মাণে বিরোধিতা করে মল্লিক বাড়ির সামনে বিদেশি সংস্থার বরাদ্দে মসজিদ নির্মাণের চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্যের উপস্থিতিতে ৩০ অক্টোবর-২০২০ তারিখে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে মল্লিক বাড়ির বাসিন্দারা পরবর্তী সময় তাদের সিদ্ধান্ত জানানোর কথা বলে বৈঠক শেষ করেন। কিন্তু একাধিকবার তাদের সিদ্ধান্ত জানতে চাইলেও তারা অদ্যবধি সিদ্ধান্ত জানায়নি।
খান বাড়ি ও এলাকাবাসীর অনুরোধ উপেক্ষা করে তারা পুনরায় পার্শ্ববর্তী স্থানে মসজিদ নির্মাণের চেষ্টা অব্যাহত রাখে।
এ বিষয়ে এলাকাবাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগের ঘটনার সত্যতা যাচাই বাছাই পূর্বক সঠিক সমাধান প্রত্যাশা করেছেন।

উল্লেখ্য নতুন মসজিদ নির্মাণ নিয়ে এলাকাবাসীর কোন ধরনের ওজর আপত্তি নেই। তবে খান বাড়ির পুরনো মসজিদের নামে বরাদ্দকৃত অর্থ ভাগিয়ে নিয়ে অন্যত্র মসজিদের নামে নেওয়ার বিপক্ষে এলাকাবাসী।