• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে সাংসদ টিপু ও জাপা নেতা কিসলুর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২০, ১৫:৩৪ অপরাহ্ণ
বাবুগঞ্জে সাংসদ টিপু ও জাপা নেতা কিসলুর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু ও বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলুর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার এশা নামাজ বাদ বাবুগঞ্জ বাজার জামে মসজিদে উপজেলা জাতীয় পার্টির নেতা মোঃ আবুল বাসার এর উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এসময় দোয়া মোনাজাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা মোঃ মাসুম খলিফা, সালাউদ্দান খান, মাসুম হোসেন জোমাদ্দার প্রমূখ।