• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে বিএনপির উদ্যোগে জয়নুল আবেদীনের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২০, ১৩:২৩ অপরাহ্ণ
বাবুগঞ্জে বিএনপির উদ্যোগে জয়নুল আবেদীনের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সুপ্রিমকোট বার আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীনের আশু রোগমুক্তি কামানয় বাবুগঞ্জে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার আসর নামাজ বাদ উপজেলার রহমতপুর বাজার জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠানের এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্স, সহ-সভাপতি আব্দুল করিম হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাদশা, এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, আলমগীর হোসেন স্বপন, দুলাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম মিরন, আরিফুর রহমান শিমুল শিকদার,কেদারপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিল্টন, বিএনপির নেতা ওহেদুজ্জামান দুলাল মোল্লা, শ্রমিকদল সভাপতি মোঃ ফরিদ হোসেন, যুবদল নেতা শাখাওয়াত হোসেন, মোঃ মিলন খান, আরিফুর রহমান রতন তালুকদার, , মাধবপাশা ইউনিয়ন শ্রমিক দল নেতা আঃ মান্নান হাওলাদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান খোকন মাষ্টার, মোঃ আজাদ বিশ্বাস, ছাত্র দল নেতা নাসির উদ্দিন খান, আজিজুল হক, এইচ এম লিমন শিকদার, মাসুম রেজা রুবেল,মনিরুজ্জামান সৌরভ, আরিফুর রহমান রবিন, ইয়াসির আরাফাত, রনি আকন,জুবায়ের আহম্মেদ,মোঃ রোহান শিকদার,মোঃ কামরুল প্রমূখ। উল্লেখ্য বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নূল আবেদীন করোনা আক্রান্ত হয়ে চিকিৎস্যাধীন রয়েছেন।