বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যুবলীগ সভাপতি মোস্তফা কামাল চিশতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎস্যাধীন রয়েছে। তার আশু রোগমুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আসর বাদ বাবুগঞ্জ উপজেলা যুবলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আ’লীগ কার্যালয় এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগের যুগ্ন-সম্পাদক দেলোয়ার হোসেন, দফতর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল,উপজেলা যুবলীগের সহ-সভাপতি কাজী মেহেদী হাসান সাগর, যুগ্ন-সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক হাসানুর রহমান খান, প্রচার সম্পাদক রিপন সিকদার, যুবলীগ নেতা সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী বাদল বিশ্বাস, কাজী ইমরান হোসেন সাবু, মনোয়ার হোসেন মাস্টার, ফরিদ সরদার, মোঃ হালিম, মোঃ রফিকুল ইসলাম, জামাল রাঢী, আবু সায়েদ মোঃ খসরু, আল আমিন ঘরামী, জিএম মোস্তফা, নজরুল ইসলাম, মোঃ জাকির হোসেন,ইউসুফ হাওলাদর, আনোয়ার হোসেন, ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, ছাত্রলীগ নেতা ওবায়দুল হক জুয়েল প্রমূখ।