• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জনপ্রিয় শিক্ষক প্রফেসর জিয়াউল হক এখন বিএম কলেজ’র অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২০, ১৫:৫৮ অপরাহ্ণ
জনপ্রিয় শিক্ষক প্রফেসর জিয়াউল হক এখন বিএম কলেজ’র অধ্যক্ষ

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হককে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ অধিশাখার উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বিএম কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়।

তিনি ইতিপূর্বে বরিশাল বিএম কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানিয়েছেন বিএম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক আক্তারুজ্জামান খান।