• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নারী সংগঠন “মানবী” এর সচেতনতামূলক প্রচারাভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২০, ১২:৩৮ অপরাহ্ণ
নারী সংগঠন “মানবী” এর  সচেতনতামূলক প্রচারাভিযান

বরিশাল ব্যুরো
শীত বাড়ার সাথে সাথে বেড়ে চলেছে করোনার দ্বিতীয় ছোবল। এই ছোবল থেকে নিজেদের রক্ষা এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে স্বেচ্ছাসেবী নারী সংগঠন “মানবী” বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বৃহস্পতিবার সাটিয়েছেন সচেতনতামূলক পোস্টার। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আফসানা মীম এবং অন্যান্য নারীকর্মীবৃন্দ।
সাধারণ সম্পাদক সামিহা সুহি বলেন, “করোনার শুরুতে আমরা বরিশাল নগরীর শ্রমজীবী মানুষের মধ্যে বিনামূল্যে পাচ শতাধিক মাস্ক এবং সাবান বিতরণ করেছি। এখন দ্বিতীয় ধাপে আমরা নগরীর বিভিন্ন স্থানে সচেতনতামূলক পোস্টার লাগিয়েছি। ভবিষ্যতেও সমাজ এবং মানবতার কল্যাণে কাজ করবার লক্ষ্যে আমাদের এই নারী সংগঠনটি দৃঢ় অঙ্গীকারবদ্ধ।” ##