• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় নতুন নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২০, ১২:৪৬ অপরাহ্ণ
বানারীপাড়ায় নতুন নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা

বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকতা শেখ আব্দুল্লাহ সাদীদকে পটুয়াখালীর ধুমকি উপজেলায় বদলি করা হয়েছে। তার স্থানে নতুন উপজেলা নির্বাহী কর্মকতা হিসেবে বরিশাল বিভাগীয় কর্মকর্তার কর্যলায়ে কর্মরত ইউএনও রিপন কুমার সাহাকে যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে। সম্প্র্রতি সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষ এ নির্দেশ দেন। সে অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকতা শেখ আব্দুল্লাহ সাদীদ তার কর্মস্থল ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দানের জন্য চলে যান। এদিন তাকে বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মফিজুর রহমানের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এর পূর্বে বুধবার বিকেল ৩টায় বানারীপাড়া অফিসার্স ক্লাব ও প্রেস ক্লাব তাকে পৃথক ভাবে বিদায়ী সংবর্ধনা জানান। ওই দিন বানারীপাড়া অফিসার্স ক্লাব থানার তৎকালীন ও বর্তমানে ঝালোকাঠি সদর উপজেলার অফিসার্স ইনচার্জ মোঃ খলিলুর রহমান এবং বানারীপাড়া থানার তৎকালীন ও বর্তমানে খুলনার শিল্প পুলিশের ওসি শিশির কুমার পালসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ৫ জন কর্মকর্তাকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কবির হাসান, প্রকৌশলী মো.হুমায়ুন কবির, থানার অফিসার্স ইনচার্জ মো.হেলাল উদ্দিন, মৎস্য কর্মকর্তা জামাল হোসেন, সাংবাদিক এস.মিজানুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমূখ।
এছাড়া বরিশাল বিভাগীয় কর্মকর্তার কর্যলায়ে কর্মরত ইউএনও রিপন কুমার সাহা আগামী রোববার বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন বলে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান।