একাধিক পত্রিকার ভীরে বাবুগঞ্জ থেকে প্রকাশিত মাসিক “আলোকিত বাবুগঞ্জ” পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রভাষক এ কে এম জিয়াউল হক।
বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক এতদিন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
২৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে তাকে নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ দায়িত্ব পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তার সম্পাদনায় আগামীতে প্রকাশিত মাসিক আলোকিত বাবুগঞ্জপত্রিকায় সমস্যা,সম্ভাবণা,অপরাধ,অনিয়ম,দূর্ণীতি সবতথ্য বস্তুনিষ্ঠ ভাবে উঠে আসবে এমনটাই প্রত্যাশা রইল।