• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে মারা গেলেন পৌর মেয়র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২০, ০২:৫১ পূর্বাহ্ণ
ডেঙ্গুতে মারা গেলেন পৌর মেয়র

নড়াইল সদর পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহাঙ্গীর বিশ্বাস (৫৮) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার দুপুর ১২টায় ঢাকা স্কয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। ১৬ নভেম্বর জাহাঙ্গীর বিশ্বাসের ডেঙ্গুজ্বর ধরা পড়ে। ১৭ নভেম্বর রাতে মেয়রকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৮ নভেম্বর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় পাঠানো হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।