জীবনের অন্যতম সেরা অধ্যায় স্কুল জীবন। সেই স্কুল মাঠ, সেই ঘন্টা, সেই এসেম্বলি,সেই দুরন্তপনা ও সেই চেনামুখগুলো আজও স্মৃতির পাতায় তাজা হয়ে আছে।
মাঝে মধ্যে মনে হয় যদি একটা টাইম মেশিন থাকতো যাতে চলে যেতাম প্রিয়স্কুল জীবনের সেই সময় টাতে।না হয় একটু স্যারের বকা খেলাম তবুও ছুটে যেতাম শিকড়ের টানে। স্কুল জীবন শেষ করেছি ২০০৪ সালে আর এখন ২০২০ প্রায় শেষ কিন্তু মাঝেমাঝে মনে হয় এইতো কালও বন্ধুরা মিলে এসেম্বিলিতে দাঁড়িয়ে ছিলাম।
সে সময় টাকে ফিরে পাওয়ার লক্ষ্যে বা সে স্মৃতিময় সময়কে আবার যেন টাইম মেশিনে করে ফিরিয়ে আনার একটুকরো প্রয়াস নেওয়া হয়েছে। বন্ধুত্ব নয় ভ্রাতৃত্ব এ চেতনাকে বুকে ধারনা করে এসএসসি ২০০৪ বরিশাল ব্যাচের উদ্যোগে আয়োজন করতে যাচ্ছে পুনর্মিলনী। পুনর্মিলনী অনুষ্ঠানটি আগামী ৪ ডিসেম্বর বরিশালের নবগ্রাম রোডে অবস্থিত নিসর্গ পার্কে অনুষ্ঠিত হবে । দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে চলবে পুণর্মিলনী।
যোগাযোগ – ০১৭১৭৪৪৩৭৯২