• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোমা-গুলিতে ইরানের ‘বোমার জনক’ নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২০, ১৭:৩৫ অপরাহ্ণ
বোমা-গুলিতে ইরানের ‘বোমার জনক’ নিহত

পশ্চিমা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো তাঁকে ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করে থাকে। এ ছাড়া কূটনীতিকেরা প্রায়ই তাঁকে ‘ইরানের বোমার জনক’ হিসেবে আখ্যা দিয়ে থাকেন।
হামলার পর মোহসেন ফাখরিজাদেহর গাড়ি
হামলার পর মোহসেন ফাখরিজাদেহর গাড়িছবি: এএফপি
ইরানের অন্যতম শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে প্রথমে বোমা হামলা চালানো হয়, এরপর গুলি করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, হামলার শিকার হওয়ায় হাসপাতালে নেওয়ার পর মারা যান মোহসেন ফাখরিজাদেহ। পশ্চিমা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো তাঁকে ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করে থাকে। এ ছাড়া কূটনীতিকেরা প্রায়ই তাঁকে ‘ইরানের বোমার জনক’ হিসেবে আখ্যা দিয়ে থাকেন।
মোহসেন ফাখরিজাদেহ ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সংস্থার প্রধান ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র সন্ত্রাসীরা তাঁর গাড়ি লক্ষ করে হামলা চালায়। এ সময় তাঁর দেহরক্ষী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফাখরিজাদেহ।