শাহ আলম খান বেনাপোল প্রতিনিধিঃজাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি -২০২১ অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থার সভাপতি পদে আলহাজ্ব এইচ এম আবুল বাশার ও সাধারণ সম্পাদক পদে মোঃ কামাল উদ্দিন বিশ্বাস কে নির্বাচিত করায় যশোরের শার্শা উপজেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি মোঃ আলতাফ হোসেন চৌধুরী ও সংস্থার সকল কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন সংস্থার যশোরের শার্শা উপজেলা কমিটি। সেই সাথে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার সাথে থাকা সকল কলম সৈনিক সহকর্মীদের।
উপরোক্ত কমিটিতে সভাপতি আলহাজ্ব এইচ এম আবুল বাশার, সহ সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদ্বীন বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম মারুফ বিল্লাহ্, অর্থ বিষায়ক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক নয়ন হালদার, আইন বিষায়ক সম্পাদক মোঃ শাহ আলম খান, প্রচার সম্পাদক মোঃ বাবুল হোসেন, ক্রিড়া ও সাহিত্য সম্পাদক মোঃ মফিজুর রহমান মফিজ, সদস্য হাসানুজ্জামান হাসান-১, হাসানুজ্জামান হাসান-২, মোঃ বায়েজীদ হুসাইন, মোঃ ইমরান হোসেন, মোঃ মেহেদী হাসান।
জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলার সভাপতি আলহাজ্ব এইচ এম আবুল বাশার এক বিবৃতিতে নব নির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী দিনগুলোতে সংস্থার সাথে থেকে পরবর্তী প্রজন্মেকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে হবে। সামাজিক কাজে ও গুনিজনদের জীবনি সম্পর্কে ও তার অবদান সম্পর্কে বিশদ ভাবে জানতে সাহায্য করতে হবে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই কমিটি সেই লক্ষ্যে কাজ করবে।
নব গঠিত জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ফেডারেশন অব বাংলাদেশ কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান (সজন), শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, গ্রামের সংবাদ পত্রিকার প্রকাশক সম্পাদক ও শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ আব্দুল মুন্নাফ, পোর্ট থানা প্রেসক্লাব বেনাপোল ও দৈনিক বেনাপোল পত্রিকার সম্পাদক সাহাবুদ্দিন গোলদার, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আজিম উদ্দীন গাজী, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও এস বি ট্রান্সপোর্ট এজেন্সীর স্বত্বাধিকারী এ কে এম আতিকুজ্জামান সনি, সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও সিএন্ডএফ ব্যবসায়ী আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লিটু ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেত্রী বৃন্দ।