নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের দ্বি-বার্ষিক চতুর্থ কাউন্সিলের তারিখ ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর।
আজ ২৮ নভেম্বর শনিবার সকালে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব আহমেদ আবু জাফর। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আইন উপদেষ্টা এড. কাওসার হোসাইন, এড. খায়ের উদ্দিন সিকদার, এ্যানেক্সের পরিচালক মোস্তফা কামাল, আহবায়ক কমিটির সদস্য শাহ আলম শাহী,এমডি রিয়াজ হোসেন,
মোশারফ হোসেন নীলু, মিজানুর রহমান মিলন, হামিদ খান, আমিনুল ইসলাম আহাদ, মোহাম্মদ আলী সুমন, মোনালিসা মৌ, নান্টু লাল দাস, এমএ আকরাম, কাজি সালাহ উদ্দিন নোমান, হাসনাত তুহিন, মোঃ আবু বকর তালুকদার, আব্দুল হাকিম রানা, মোঃ আলি হোসেন, মিজানুর রশীদ মিজান ও শারমীন সুলতানা মিতু প্রমূখ। সভায় সারাদেশে নির্যাতন ও মামলা হামলার শিকার সাংবাদিকদের জন্য জার্নালিস্ট শেল্টার হোম গঠন করা হয়। বৈঠকে বিএমএসএফ ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।