• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে নৌকা পেলেন গোলাম কবির,ধানর শীর্ষ হুমায়ন মল্লিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০, ১৬:৪১ অপরাহ্ণ
বেতাগীতে নৌকা পেলেন গোলাম কবির,ধানর শীর্ষ হুমায়ন মল্লিক

রিয়াজ হোসেন,বেতাগী থেকেঃ
আগামী ২৮ ডিসেম্বর বেতাগী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রধান দুই রাজনৈতিক দলের দলীয় প্রার্থীর মনোনায়ন চূড়ান্ত হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবিরকে দলের প্রধান কার্যালয় থেকে আজ (২৮ নভেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোনয়ন চূড়ান্তের তথ্য নিশ্চিত করেছে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র প্রার্থী হিসেবে পৌর বিএনপির আহবায়ক ও সাবেক প্যানেল চেয়ারম্যান হুমায়ূন কবির মল্লিককে মনোনয়ন চূড়ান্তের তথ্য নিশ্চিত করে দলের প্রধান কার্যালয় থেকে আজ (২৮ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে।