শাহ আলম খান বেনাপোল প্রতিনিধিঃসীমান্তের বিভিন্ন সময় অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৪ বাংলাদেশি যুবতীকে নিজ দেশে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পু্লিশ।
রবিবার (২৯ নভেম্বর ) সকাল ১০ টার দিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আসমা আক্তার (২২),সোনিয়া আক্তার (২০),লিজা শেখ (২৩) ও জেসমিন আক্তার (২৪) তাদেরকে হস্তান্তর করেন। এদের বাড়ি দেশের নড়াইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলায়।
জানা গেছে, অভাবের কারণে দালালের খপ্পরে পড়ে দেড় বছর আগে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। ভারতের গোহায় বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন তারা। পরে সেখান থেকে এআরজেড নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দু’দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ৪ জন বাংলাদেশি যুবতী ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে। সেখান থেকে যশোর জাস্টিজ এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহন করবেন বলে জানান।