• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক- ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২০, ১৪:৩৪ অপরাহ্ণ
বেনাপোলে ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক- ৩

 

শাহ আলম খান,বেনাপোল প্রতিনিধিঃযশোরের বেনাপোলে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ নারী পুরুষ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃত আসামী- বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের মৃত নুর বক্সের ছেলে মতিয়ার রহমান নেদা (৫৫), সীমান্তের পুটখালী (পশ্চিম পাড়া) গ্রামের সাব্দার আলী সাত্তারের স্ত্রী রহিলা বেগম (৫০) ও যশোরের মনিরামপুর থানাধীন হাকোয়া গ্রামের এশার আলীর মেয়ে রুমি আক্তার হামি (২১)।

থানা পুলিশ জানায়, আজ সোমবার (৩০ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদকের একটি চালান নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন ভবের বেড় গ্রামের ফল রাজুর বাড়ির সামনে হাইওয়ে পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন সংবাদে এসআই মাসুম বিল্লাহ, এসআই মোস্তাফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উক্তস্থানে অভিযান পরিচালনাকালে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মতিয়ার, রহিলা ও রুমি নামে তিন জনকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়ে নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর আদালতে পাঠানো হবে।