• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম রাজিব বাকেরগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনোনীত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২০, ০১:৩৮ পূর্বাহ্ণ
সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম রাজিব বাকেরগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনোনীত

ডেক্স রিপোর্ট
বাকেরগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনোনূত হয়েছেন সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম রাজিব।
বরিশাল জেলা বিএনপির সহ-সভাপতি, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আবুল হোসেন খান ও পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দারের স্নেহভাজন সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম রাজিব সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জাসাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ছিলেন।বাকেরগঞ্জ পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পদে থেকে কামরুল ইসলাম রাজিব আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দল এ বছর তাকে মনোনয়ন না দিয়ে তার কার্যক্রমকে মূল্যায়ণ করে বাকেরগঞ্জ পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পদে থেকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করেন।