• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের গল্প বলা অনুষ্ঠানে জেলা প্রশাসক : স্বাধীনতার ৪৯ বছরেও শত্রুরা পিছু ছাড়েনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২০, ১২:৪৪ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধের গল্প বলা অনুষ্ঠানে জেলা প্রশাসক : স্বাধীনতার ৪৯ বছরেও শত্রুরা পিছু ছাড়েনি

নিজস্ব প্রতিবেদক \ স্বাধীনতার ৪৯ বছরেও শত্রুরা আমাদের পিছু ছাড়েনি। তারা নানা ভাবে সেই চক্রান্ত অব্যাহত রেখেছে। এই কারণেই এখনো বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলে। আমরা এদের প্রতিহত করতে চাই। এ জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের জানতে হবে।

 

মঙ্গলবার বরিশালে মুক্তিযুদ্ধের গল্প বলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এসব কথা বলেন। “বিজয়ের দিনে নতুনের পথে” শ্লোগানে বরিশালের অন্যতম যুব সংগঠন দি অডেশাস্ এর আয়োজনে ৪র্থ বারের মত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচী থেকে পহেলা ডিসেম্বরকে মুক্তিযুদ্ধ দিবস পালনের দাবী জানানো হয়। বিজয়ের মাসের প্রথম দিনে শিশু-কিশোরদের যুদ্ধকালীন ঘটনা, দেশ স্বাধীনের ইতিহাস, যুদ্ধের ভয়াবহ ঘটনা শোনান বীর প্রতিক কেএস মহিউদ্দিন মানিক ও মোঃ রফিকুল ইসলাম। বরিশাল বদ্ধভূমি সংলগ্ন দিঘি (ত্রিশ গোডাউন) তীরে দি অডেশাস্ এর সভাপতি দুর্জয় সিংহ জয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দি অডেশাস্ এর সাবেক সভাপতি সাংবাদিক সাঈদ পান্থ, এ্যালায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভলপমেন্ট সমন্বয়ক মনিরুল ইসলাম সোহান।

ইনজামুল সাফিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রিফাত খান। মুক্তিযুদ্ধের গল্পের অনুষ্ঠানে আগে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, করোনা ভাইরাস ও যুব বিষয়ক প্লাকার্ড প্রর্দশন করা হয়। পরে শহীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন ও বদ্ধভূমি স্মৃতি ফলকে পুস্পার্ঘ অপর্ণ করা হয়। ##