• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল কাস্টমস্ কর্মকর্তার ঘুষ বাণিজ্যের ছবি এখন প্রকাশ্য ! সরকার হারাচ্ছে রাজস্ব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২০, ১৫:২৩ অপরাহ্ণ
বেনাপোল কাস্টমস্ কর্মকর্তার ঘুষ বাণিজ্যের ছবি এখন প্রকাশ্য ! সরকার হারাচ্ছে রাজস্ব

শাহ আলম খান,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের ঘুষ গ্রহন এখন অনেকটাই ওপেন সিক্রেট হয়ে দাড়িয়েছে। বিভিন্ন কৌশলে কাস্টমস কর্মকর্তারা কোটি কোটি টাকা শুল্ক ফাঁকি দিতে ব্যবসায়ীদের সহযোগীতা করে আসছে। এতে সরকার হারাচ্ছে রাজস্ব আর কালো টাকার পাহাড় গড়ছে কাস্টমস কর্মকর্তারা। সাম্প্রতি ঘুষ বাণিজ্য বেড়ে যাওয়ায় গেল কয়েক বছর ধরে আমদানি পণ্য থেকে রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্র কোন ভাবে পূরণ হচ্ছেনা। ঘুষ গ্রহনে দিন দিন কাস্টমস কর্মকর্তারা বেপরোয়া হয়ে উঠলেও যেন প্রতিরোধে দায় নেই কারো। গত দুই দিন ধরে বেনাপোল কাস্টমস হাউসের এক রাজস্ব কর্মকর্তার ঘুষ বাণিজ্যের…