• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৩ তুলার গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২০, ০৫:২১ পূর্বাহ্ণ
৩ তুলার গুদামে আগুন

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দরের ধামগড় ভাংতি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামগড় ইউনিয়নের কুড়িপাড়া ভাংতি এলাকার মোশারফের তুলার গুদাম ও প্রেসে আগুন লাগে।

এ সময় আগুন অপর দুই গুদামে ছড়িয়ে পড়ে। এতে তিন গুদামে রাখা তুলা পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।